৪ আগস্ট কলকাতায় বসছে পি এস এম লিডারশিপ ইনফ্রা সামিট
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : আগামী ৪ আগস্ট কলকাতা শহরে বসছে ''পি এস এম লিডারশিপ ইনফ্রা সামিট'। সোমবার প্রেস ক্লাব, কলকাতায় বিশদে তা ঘোষণা করা হয়েছে। এই সামিটের আয়োজক ''ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট'' (IIS
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ২০ জুলাই (হি. স.) : আগামী ৪ আগস্ট কলকাতা শহরে বসছে 'পি এস এম লিডারশিপ ইনফ্রা সামিট'। সোমবার প্রেস ক্লাব, কলকাতায় বিশদে তা ঘোষণা করা হয়েছে।

এই সামিটের আয়োজক 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট' (IISWBM)। সংস্থার অধিকর্তা অধ্যাপক (ড.) কে. এম. আগরওয়াল এদিনের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, উৎকর্ষতার শীর্ষেই রয়েছে ৭৩ বছরের এই শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্তাব্যক্তিরাও।

সংস্থার অ্যালুমনিদের মধ্যে এ দিন অসামান্য অবদানের জন্য স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়েছে। অধ্যাপক (ড.) বি. কে. চৌধুরী এই প্রসঙ্গে জানান, চলতি মাসের ৩১ জুলাই পর্যন্ত পি পি ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে যথাক্রমে বক্তব্য রাখেন— পার্থ সারথি ভট্টাচার্য, অধ্যাপক তোফাজ্জল হক, অধ্যাপিকা (ড.) তানিয়া চক্রবর্তী প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande