বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার
উত্তর ২৪ পরগনা, ২০ জুলাই (হি.স.): তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র ‘নিখোঁজ’— এই দাবি করে সোমবার বসিরহাট দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের একাধিক এলাকায় পোস্টার পড়ে| এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পোস্টারগুলিতে অবিলম্বে বিধায়কের পদত্যাগের
বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার


উত্তর ২৪ পরগনা, ২০ জুলাই (হি.স.): তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র ‘নিখোঁজ’— এই দাবি করে সোমবার বসিরহাট দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের একাধিক এলাকায় পোস্টার পড়ে| এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পোস্টারগুলিতে অবিলম্বে বিধায়কের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

পোস্টারে দাবি করা হয়েছে, নির্বাচনের পর থেকে এলাকায় বিধায়ককে আর দেখা যায়নি| অভিযোগ, এলাকায় নাগরিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও বিধায়ক না থাকায় কোনও প্রতিকার পাওয়া যাচ্ছে না। যদিও এই পোস্টার বিতর্ককে সম্পূর্ণ 'রাজনৈতিক ষড়যন্ত্র' বলে উড়িয়ে দিয়েছেন বিধায়ক|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande