ভিন্ন ভিন্ন অভিযোগে তিন অভিযুক্ত গ্রেফতার, বসিরহাট আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ
বসিরহাট, ২০ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতারকরেছে। সোমবার দুপুরে তাঁদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাক
আদালতে পেশ


বসিরহাট, ২০ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতারকরেছে। সোমবার দুপুরে তাঁদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালপোতা মোড় থেকে বধূ নির্যাতনের অভিযোগে কামরুদ্দিন সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অন্য একটি অভিযানে বিথারী বলফিল্ড সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বাংলা মদ বিক্রির অভিযোগে মফিজুল মিস্ত্রি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ১৩ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বাড়ি স্বরূপদাহ এলাকায়।এছাড়া গয়েশপুর এলাকা থেকে ডাকাতি মামলার এক অভিযুক্ত শুভ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই অভিযুক্তের খোঁজ চলছিল। তিন অভিযুক্তকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৃথক তিনটি মামলায় আইনি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande