ডিউটিরত নিরাপত্তারক্ষীকে পুলিশে আটকের অভিযোগ, কল্যাণী জেএনএম হাসপাতালে বিক্ষোভ
কল্যাণী (নদিয়া), ২০ জুলাই (হি. স.):-ডিউটিরত অবস্থায় এক নিরাপত্তারক্ষীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন সহকর্মীরা। সোমবার নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভ হাসপাতালে


কল্যাণী (নদিয়া), ২০ জুলাই (হি. স.):-ডিউটিরত অবস্থায় এক নিরাপত্তারক্ষীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন সহকর্মীরা। সোমবার নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।বিক্ষোভকারীদের দাবি, রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক নিরাপত্তারক্ষী কর্তব্যরত ছিলেন। সেই সময় এক মহিলা ইন্টার্ন হাসপাতালে প্রবেশ করতে এলে নিয়ম অনুযায়ী তাঁর পরিচয়পত্র দেখতে চান ওই নিরাপত্তারক্ষী। পরিচয় যাচাইয়ের পর তাঁকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হয়।অভিযোগ, কিছুক্ষণ পর কল্যাণী থানার পুলিশ হাসপাতালে এসে ওই নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়। কেন তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি বলেই দাবি বিক্ষোভকারীদের।এই ঘটনার প্রতিবাদে সোমবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে বসেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের অভিযোগ, কর্তব্য পালন করতে গিয়েই সহকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তাঁরা আন্দোলন শুরু করেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তারক্ষীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।যদিও এই অভিযোগের বিষয়ে কল্যাণী থানার পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande