মাইবাঙের গর্ব সিদ্ধার্থ চক্রবর্তী, নিট ২০২৬-এ উজ্জ্বল সাফল্য
হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : মাইবাং তথা সমগ্র ডিমা হাসাও জেলার জন্য গর্বের মুহূর্ত এনে দিয়ে নিট ২০২৬ পরীক্ষায় ৫৯১ নম্বর অর্জন করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মাইবাঙের মেধাবী ছাত্র সিদ্ধার্থ চক্রবর্তী। সিদ্ধার্থ, সঞ্জয় চক্রবর্তী ও পিয়াল
সিদ্ধার্থ চক্রবর্তী


হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : মাইবাং তথা সমগ্র ডিমা হাসাও জেলার জন্য গর্বের মুহূর্ত এনে দিয়ে নিট ২০২৬ পরীক্ষায় ৫৯১ নম্বর অর্জন করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মাইবাঙের মেধাবী ছাত্র সিদ্ধার্থ চক্রবর্তী।

সিদ্ধার্থ, সঞ্জয় চক্রবর্তী ও পিয়ালী চক্রবর্তীর পুত্র। তাঁর বাবা একজন পুরোহিত এবং প্রাক্তন শিক্ষক। মা পিয়ালী চক্রবর্তী মাইবাঙের একটি সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সিদ্ধার্থ মাইবঙের এভার গ্রিন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে ডিমা হাসাও জেলার শীর্ষস্থান অধিকার করেছিলেন। এবার নিট ২০২৬-এ তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত মাইবাংবাসী।

জানা গেছে, মাইবাঙের বাঙালিদের মধ্যে তিনিই প্রথম এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এই সাফল্য চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা অসংখ্য ছাত্রছাত্রীর কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। সিদ্ধার্থ চক্রবর্তীর এই উল্লেখযোগ্য সাফল্যে মাইবাং ও সমগ্র ডিমা হাসাও জেলার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande