১ জুলাইয়ের শহিদদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের পাঁচ লক্ষ দেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
কলকাতা, ২০ জুলাই (হি. স.): ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশি গুলিবর্ষণে নিহত যুব কংগ্রেস কর্মীদের পরিবার এবং আহতদের বিচারপতি (অবসরপ্রাপ্ত) সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সুপারিশ মেনে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২০ জুলাই (হি. স.): ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশি গুলিবর্ষণে নিহত যুব কংগ্রেস কর্মীদের পরিবার এবং আহতদের বিচারপতি (অবসরপ্রাপ্ত) সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সুপারিশ মেনে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিটি মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং প্রতিটি আহত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

এ দিন বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ করার সময় মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে ধরেন যে, কমিশন মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করলেও তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার তা কার্যকর করেনি। তিনি দাবি করেন, সেই সময় মৃতদের পরিবারকে মাত্র ২ লক্ষ টাকা এবং আহতদের মাত্র ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তাঁর সরকার কমিশনের প্রতিটি সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমস্ত যোগ্য পরিবারের কাছে নির্ধারিত আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকেই পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি এ-ও ঘোষণা করেন যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যদি চায়, তবে এই ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করার পূর্ণ সুযোগ রাজ্য সরকার করে দেবে।

শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, বিচারপতি (অবসরপ্রাপ্ত) সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা রয়েছে যে, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের এই গুলিবর্ষণ একেবারেই অপ্রয়োজনীয় ছিল। তাই সরকারের উদ্দেশ্য শুধু আর্থিক সাহায্য দেওয়াই নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঠিক ন্যায়বিচার এনে দেওয়া।

আগামী দিনে বিধানসভার টেবিলে অন্যান্য গুরুত্বপূর্ণ তদন্ত ও নিরীক্ষা (অডিট) সংক্রান্ত রিপোর্টও পেশ করা হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande