
কলকাতা, ২০ জুলাই (হি স)। ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের ঘটনার তদন্তে কমিশন গঠন করলেও সেই কমিশনের দাবি মতো প্রয়োজনীয় তথ্যই সরবরাহ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বিধানসভায় একুশে জুলাইয়ের ঘটনা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, নিজের মন্ত্রিসভার সদস্য মণীশ গুপ্তকে বাঁচাতেই কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণ একুশে জুলাইয়ের ঘটনার সময় রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন মণীশ গুপ্তই৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন বিধানসভায় বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথ্য সরবরাহ করেননি, ‘একটাও নথি কমিশনকে দেননি৷ কারণ ওনার বিদ্যুৎমন্ত্রী ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল৷’
মুখ্যমন্ত্রী হয়ে একুশে জুলাই কাণ্ডের তদন্তে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি তৃণমূল সরকার৷ এবার একুশে জুলাইয়ের আগের দিন বিধানসভায় প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের সেই রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত