নাবালিকার যৌন হেনস্থা, অভিযুক্তকে পালাতে সাহায্যের অভিযোগে দমদমে ধৃত তৃণমূল নেতা
কলকাতা, ২০ জুলাই (হি.স.): এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় মূল অভিযুক্তকে পালাতে সাহায্য করা ও নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে জলিল মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে আটক করল পুলিশ। দমদম থানা এলাকার ঘটনা| ধৃত ব্যক্তি স্থানীয় এক পুরপ্রত
নাবালিকার যৌন হেনস্থা, অভিযুক্তকে পালাতে সাহায্যের অভিযোগে দমদমে ধৃত তৃণমূল নেতা


কলকাতা, ২০ জুলাই (হি.স.): এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় মূল অভিযুক্তকে পালাতে সাহায্য করা ও নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে জলিল মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে আটক করল পুলিশ। দমদম থানা এলাকার ঘটনা| ধৃত ব্যক্তি স্থানীয় এক পুরপ্রতিনিধির স্বামী। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সময়ে উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। রবিবার রাতে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে। অভিযোগ, মূল অভিযুক্তকে এলাকা থেকে পালাতে সাহায্য করেছেন স্থানীয় তৃণমূল নেতা জলিল মণ্ডল। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা, হুমকি দেওয়া এবং ঘটনার প্রত্যক্ষদর্শীকে এলাকাছাড়া করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। পুলিশ রবিবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার সময় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীর শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হঠাতে বলপ্রয়োগ করে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande