২১ জুলাইকে ঘিরে মমতা-অভিষেককে নিশানা প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের, পাল্টা আক্রমণ বিজেপির
বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা), ২০ জুলাই (হি. স.):-২১ জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্
প্রাক্তন বিধায়ক


বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা), ২০ জুলাই (হি. স.):-২১ জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তাঁর অভিযোগ, দলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা দায়ী এবং এর প্রভাব পড়েছে দলের সাংগঠনিক শক্তির ওপর।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজী আব্দুর রহিম দাবি করেন, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট বণ্টনের ক্ষেত্রে অর্থের প্রভাব ছিল। তাঁর অভিযোগ, যাঁরা অর্থ দিয়েছেন, তাঁরাই টিকিট পেয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা দলের বর্তমান অবস্থার জন্য নেতৃত্বের কিছু সিদ্ধান্ত দায়ী। তাঁর বক্তব্য, একসময়ের শক্তিশালী সংগঠন আজ দুর্বল হয়ে পড়েছে এবং বহু নেতা ও জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গিয়েছেন।এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অন্যদিকে, গোটা ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বসিরহাট জেলা বিজেপির নেতা বিশ্বজিৎ পাল বলেন, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ এখন তাদেরই প্রাক্তন নেতাদের মুখে প্রকাশ্যে উঠে আসছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande