ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, মালদায় সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
মালদা, ২০ জুলাই (হি. স.):-মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে গ্রামের কয়েকজন মোড়ল-মাতব্বরের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় এলাকা
ডাইনি সন্দেহে গ্রাম ছাড়া


মালদা, ২০ জুলাই (হি. স.):-মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে গ্রামের কয়েকজন মোড়ল-মাতব্বরের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মালদা থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তাঁর স্বামীকে ডেকে গ্রামের সালিশে বসানো হয়। সেখানে ডাইনি সন্দেহে তাঁদের অপমান করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। নির্যাতিতা মহিলাকে জুতোপেটাও করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর ভাই এবং সন্তানও নিগ্রহের শিকার হন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।মারধরের জেরে ওই মহিলার বাম চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে গ্রামছাড়া অবস্থায় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ, গ্রামে ফিরলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে নিরাপত্তা দিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে পরিবার।সোমবার স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল সাহা ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্তের পাশাপাশি নির্যাতিত পরিবারকে নিরাপদে গ্রামে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande