
কলকাতা, ২০ জুলাই (হি.স.): সপ্তাহের শুরুতেই বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত বিধাননগরের (সল্ট লেক) বেশ কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল। সোমবার দুপুরের বেশ কিছুক্ষণের প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে করুণাময়ী মোড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরের দিকে হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে| কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণের বৃষ্টিতেই সল্টলেকের সেক্টর ফাইভ, করুণাময়ী সংলগ্ন অঞ্চলের রাস্তাঘাটে জল জমে যায়। ফলে বাস ও অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তৈরি হয় তীব্র যানজট। জল জমার পাশাপাশি বিধাননগরের বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। গাছ উপড়ে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বিপর্যস্ত হয় বলে জানা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ