'পার্টি অফিস গুঁড়িয়ে দেব' মন্তব্যে ক্ষোভ, দুর্গাপুরে অভিষেকের ছবিতে জুতোর মালা-ডিম, উত্তেজনা
দুর্গাপুর, ২০ জুলাই (হি.স.) : ‘একত্রিশে ক্ষমতায় আসলেই পার্টি অফিস গুঁড়িয়ে দেব’— এই মন্তব্যের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের বিজেপি কর্মীরা। সোমবার সকালে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজ
'পার্টি অফিস গুঁড়িয়ে দেব' মন্তব্যে ক্ষোভ, দুর্গাপুরে অভিষেকের ছবিতে জুতোর মালা-ডিম, উত্তেজনা


দুর্গাপুর, ২০ জুলাই (হি.স.) :

‘একত্রিশে ক্ষমতায় আসলেই পার্টি অফিস গুঁড়িয়ে দেব’— এই মন্তব্যের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের বিজেপি কর্মীরা। সোমবার সকালে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে ও ডিম ছুঁড়ে চলল প্রতিবাদ। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরে।

প্রসঙ্গত, আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বেআইনি’ পার্টি অফিসে বুলডোজার চলতেই বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তোলেন তিনি। গত শনিবার কালীঘাট থেকে বিজেপিকে টার্গেট করে অভিষেকের হুমকি, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে আইনে অত্যাচার হচ্ছে, একই আইনে একত্রিশে ফিরিয়ে দেব। সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।”

সাংসদের এই মন্তব্য ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর এরপরেই দুর্গাপুরে গর্জে উঠেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

বিজেপি কর্মী স্বাধীন রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই তাঁর ছবিতে ডিম ফাটিয়ে, জুতোর মালা পরিয়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিনেও যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande