কাঁকসায় রেলকর্মীর বাড়িতে প্রায় ৫০ লক্ষ টাকার চুরি, আতঙ্ক
দুর্গাপুর, ২০ জুলাই (হি.স.) : রেলকর্মীর বাড়ির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি। সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসার শেরপুর এলাকায়। অভিযোগ, অলংকার ও নগদ মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তি চুরি গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জানা গেছে, কা
কাঁকসায় রেলকর্মীর বাড়িতে প্রায় ৫০ লক্ষ টাকার চুরি, আতঙ্ক


দুর্গাপুর, ২০ জুলাই (হি.স.) :

রেলকর্মীর বাড়ির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি। সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসার শেরপুর এলাকায়। অভিযোগ, অলংকার ও নগদ মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তি চুরি গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় জানা গেছে, কাঁকসা ব্লকের শেরপুর এলাকার বাসিন্দা রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ। বাড়ি তালাবন্ধ করে দু’দিনের জন্য ছেলের কাছে কলকাতায় গিয়েছিলেন সস্ত্রীক সুবীরবাবু। রবিবার রাতে বাড়ি ফিরে তাঁরা দেখেন, মূল দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আসবাবপত্র। আলমারির লকার ভাঙা এবং খোয়া গেছে সমস্ত নগদ টাকা ও সোনার গহনা। সুবীরবাবুর দাবি, সোনার গয়না এবং নগদ টাকা মিলিয়ে খোয়া গেছে প্রায় ৫০ লক্ষ টাকা।

ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা কীভাবে জানল বাড়ি ফাঁকা রয়েছে? তাহলে কি আগে থেকেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে? বাসিন্দাদের ধারণা, দুষ্কৃতীরা এলাকায় রেইকি করে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande