ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু
ঝাড়গ্রাম, ২১ জুলাই (হি.স.): ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল গোপীবল্লভপুর-২ ব্লকের লাউপাড়া গ্রামের এক ব্যক্তির। মৃতের নাম নির্মল ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ধানের জমিতে চাষের কাজ করছিলেন নির্মলবাবু। সেই সময় একটি চন্দ
ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু


ঝাড়গ্রাম, ২১ জুলাই (হি.স.): ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল গোপীবল্লভপুর-২ ব্লকের লাউপাড়া গ্রামের এক ব্যক্তির। মৃতের নাম নির্মল ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ধানের জমিতে চাষের কাজ করছিলেন নির্মলবাবু। সেই সময় একটি চন্দ্রবোড়া সাপ তাঁকে কামড়ায়। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande