(আপডেট) অসিত মজুমদারের জামিন মঞ্জুর, পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ চুঁচুড়া আদালতের
চুঁচুড়া, ২১ জুলাই (হি. স.): হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মজুমদারের জামিন মঞ্জুর করল চুঁচুড়া আদালত। মঙ্গলবার আদালত তাঁকে ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।মামলা সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার হরগৌরীতলা এলাকার
(আপডেট) অসিত মজুমদারের জামিন মঞ্জুর, পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ চুঁচুড়া আদালতের


চুঁচুড়া, ২১ জুলাই (হি. স.): হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মজুমদারের জামিন মঞ্জুর করল চুঁচুড়া আদালত। মঙ্গলবার আদালত তাঁকে ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।মামলা সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার হরগৌরীতলা এলাকার বাসিন্দা জ্যোৎস্না হাজরা অভিযোগ করেন, ২০১৩ সালে একটি আবাসনের নকশা অনুমোদনের জন্য চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি এবং তৎকালীন বিধায়ক অসিত মজুমদার তাঁদের পদমর্যাদার অপব্যবহার করে চাঁদু দাস নামে এক ব্যক্তির নামে একটি গ্যারেজ বিনামূল্যে দানপত্র করে দিতে চাপ দেন। অভিযোগ, তা না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে দানপত্র সম্পন্ন হওয়ার পর আবাসনের নকশা অনুমোদন পায়। পরবর্তীতে দানপত্র বাতিলের আবেদন জানালে ফের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।এই ঘটনায় চুঁচুড়া আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে অভিযোগকারী পুনরায় চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৫), ৩১৬(২), ৩১৮(৪) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করে অসিত মজুমদারকে গ্রেফতার করে।অসিত মজুমদারের আইনজীবী সুভাশিষ চন্দ বলেন, মামলায় তাঁর মক্কেলকে যুক্ত করার যথাযথ ভিত্তি নেই—এই বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়। সেই যুক্তি গ্রহণ করেই আদালত জামিন মঞ্জুর করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande