চুঁচুড়া থানায় ডেকে বসিয়ে রাখার অভিযোগ প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে, একুশে জুলাইয়ের সভায় যোগদানে অনিশ্চয়তা
হুগলি, ২১ জুলাই (হি. স.): মঙ্গলবার একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সেই সময় চুঁচুড়া থানা
চুঁচুড়া থানায় ডেকে বসিয়ে রাখার অভিযোগ প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে, একুশে জুলাইয়ের সভায় যোগদানে অনিশ্চয়তা


হুগলি, ২১ জুলাই (হি. স.): মঙ্গলবার একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সেই সময় চুঁচুড়া থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। এরপর থেকেই তাঁর সভায় যোগদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।অসিত মজুমদারের অনুগামীদের অভিযোগ, তাঁকে অন্যায়ভাবে থানায় বসিয়ে রাখা হয়েছে, যাতে তিনি কলকাতার সমাবেশে অংশ নিতে না পারেন। তাঁদের দাবি, কোনও গ্রেফতারি পরোয়ানা বা লিখিত নোটিস ছাড়াই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এবং দলের কর্মীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে অসিত মজুমদারের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযুক্তকে শনাক্ত করার প্রয়োজনেই অসিত মজুমদারকে থানায় ডাকা হয়েছে বলে পুলিশের দাবি।চুঁচুড়ার কোদালিয়া যুব তৃণমূল সভাপতি পবিত্র মিস্ত্রির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর দাবি, একুশে জুলাইয়ের সমাবেশে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের অংশগ্রহণ ঠেকাতেই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনও মন্তব্য করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande