মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২১ জুলাই (হি.স.): কয়েক দিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র। এবার তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অভিষেকের বিরুদ্ধে একাধিক মিথ্যা, দায়িত্বজ্ঞানহী
মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ জুলাই (হি.স.): কয়েক দিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র। এবার তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অভিষেকের বিরুদ্ধে একাধিক মিথ্যা, দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ এবং অত্যন্ত মানহানিকর মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে আইনি নোটিশে।

এছাড়াও অভিষেককে 'অপরাধী' ও 'খুনি' হিসেবে অভিহিত করার মতো ধৃষ্টতা দেখিয়েছেন মদন মিত্র, এমনটাও উল্লেখ রয়েছে আইনি নোটিশে। আইনি নোটিশে অভিষেকের পক্ষ থেকে জানানো হয় সবচেয়ে বড় কথা হল, আপনার করা প্রতিটি মানহানিকর মন্তব্য যে সর্বৈব মিথ্যা, তা আপনি নিজেও ভালোভাবেই জানেন। মদন মিত্রর প্রতিটি অভিযোগই যে সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং কোনও বাস্তব ভিত্তিহীন—তা প্রমাণসাপেক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande