ক্যানিং থানায় বিক্ষোভ বিজেপির
ক্যানিং, ২১ জুলাই (হি. স.): ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারের দাবিতে ক্যানিং থানায় বিক্ষোভ দেখালেন একদল বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলে। বিজেপির অভিযোগ, এদিন সন্ধ্যায় ক্যানিং এর দিঘিরপ
ক্যানিং থানায় বিক্ষোভ বিজেপির


ক্যানিং, ২১ জুলাই (হি. স.): ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারের দাবিতে ক্যানিং থানায় বিক্ষোভ দেখালেন একদল বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলে।

বিজেপির অভিযোগ, এদিন সন্ধ্যায় ক্যানিং এর দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য রায়কে আটক করে পুলিশ। এরপরেই বিধায়ক নিজে ক্যানিং থানায় আসেন। দেখা করেন আই সির সঙ্গে । সেই খবর পেয়েই বিজেপি কর্মীরা একে একে ভিড় করেন থানায়। বিজেপির অভিযোগ গত পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করতে গেলে পরেশের নেতৃত্বে হামলা চলে। গত ২১ এর বিধানসভা নির্বাচনের পরেও বিজেপি কর্মীদের উপর হামলা হয় পরেশের নেতৃত্বে দাবি বিজেপির। আর সেই কারণেই পরেশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও এ বিষয়ে পরেশর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande