বিদ্যুৎ চুরি রুখতে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : হুকিং বা বিদ্যুৎ চুরি বাংলার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দুর সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ নামে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বিদ্যুৎ চুরি রুখতে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু


কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : হুকিং বা বিদ্যুৎ চুরি বাংলার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দুর সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ নামে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন নিমেষে।

মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবন থেকে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।”

এরপরই তিনি বলেন, “বিদ্যুৎ চুরি জিরো করতে হবে। ফ্যাক্টরিগুলোতে বকেয়া বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে বিদ্যুৎ বিল পেন্ডিং রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা নেতা ঘনিষ্ঠ। কিন্তু ওসবে হবে না। বকেয়া বিল আদায় করুন। নোটিস পাঠান। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে মানবিক হন। অতীতের তথ্য দেখে সিদ্ধান্ত নিতে হবে।”

প্রসঙ্গত, প্রত্যন্ত গ্রামের দিকে এখনও বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে আকছাড়। অনেকক্ষেত্রে বিদ্যুৎ দফতরে অভিযোগও জমা পড়ে। কিন্তু তার কতটা সমাধান হয়, তার সে অর্থে কোনও তথ্য এতদিন মিলত না। সেই সব দিক মাথায় রেখেই ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande