
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন পুলিশের পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাসের কাছে ধর্নায় বসেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি চলছে।
এদিকে, কংগ্রেসের চলমান প্রতিবাদ নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে লোক কল্যাণ মার্গে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনও উপস্থিত ছিলেন। প্রতিবাদে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। কংগ্রেস সাংসদদের অভিযোগ, যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য