শহিদ মিনারের মাঠে কাদা-জল পেরিয়ে হাজির কংগ্রেসের কর্মী-সমর্থকরা
কলকাতা, ২১ জুলাই (হি.স.): বৃষ্টিস্নাত আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই শহিদ মিনার ময়দানে মঙ্গলবার পালিত হলো প্রদেশ কংগ্রেসের একুশে জুলাইয়ের জনসভা। তবে সোমবারের বৃষ্টিতে মাঠে জল জমে কর্দমাক্ত পরিস্থিতি। সভায় কর্মী ও সমর্থকদের আসার ক্ষেত্রে তা কিছুটা
শহিদ মিনারের মাঠে কাদা-জল পেরিয়ে হাজির কংগ্রেসের কর্মী-সমর্থকরা


কলকাতা, ২১ জুলাই (হি.স.): বৃষ্টিস্নাত আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই শহিদ মিনার ময়দানে মঙ্গলবার পালিত হলো প্রদেশ কংগ্রেসের একুশে জুলাইয়ের জনসভা। তবে সোমবারের বৃষ্টিতে মাঠে জল জমে কর্দমাক্ত পরিস্থিতি। সভায় কর্মী ও সমর্থকদের আসার ক্ষেত্রে তা কিছুটা অন্তরায় হয়ে দাঁড়ালেও, কাদা-জলকে সঙ্গী করেই এ দিন সভাস্থলে আসেন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা|

মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-ছোট মিছিল করে কংগ্রেস কর্মী ও সমর্থকরা শহিদ মিনারে পৌঁছাতে শুরু করেন। কিন্তু ময়দানে কাদা-জল জমে থাকার কারণে মূল সভাস্থলে প্রবেশ করতে কর্মী-সমর্থকদের কিছুটা অসুবিধা হয়। মাঠের ভেতরে প্রবেশের গতি ধীর হওয়ায় মূল ফটকের সামনে একসময় উপচে পড়ে ভিড়| পরে রাজ্য কংগ্রেসের নেতৃত্বের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande