তিনসুকিয়ার লিডু মালুগাঁওয়ে অবৈধ কয়লাখনিতে দুর্ঘটনা, মৃত্যু বাবা-ছেলের
তিনসুকিয়া (অসম), ২১ জুলাই (হি.স.) : অসমের তিনসুকিয়া জেলার অন্তৰ্গত লিডু মালুগাঁও এলাকায় একটি অবৈধ কয়লাখনিতে কর্মরত অবস্থায় সংঘটিত দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয
তিনসুকিয়ার লিডু মালুগাঁওয়ে অবৈধ কয়লাখনিতে দুর্ঘটনা, মৃত্যু বাবা-ছেলের


তিনসুকিয়া (অসম), ২১ জুলাই (হি.স.) : অসমের তিনসুকিয়া জেলার অন্তৰ্গত লিডু মালুগাঁও এলাকায় একটি অবৈধ কয়লাখনিতে কর্মরত অবস্থায় সংঘটিত দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের গোয়ালপাড়া জেলার বাসিন্দা সাগর আলি (৫২) এবং তাঁর ছেলে ইনসান আলি (২৫) বলে শনাক্ত করা হয়েছে।

অভিযোগ, লিডু পাহাড়ের লালছড়ি এলাকায় কয়লা ব্যবসায়ী জনৈক বাবু খানের মালিকানাধীন একটি অবৈধ রেটহোল কয়লাখনিতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন ওই বাবা-ছেলে।

জানা গেছে, আজ সোমবার সকালে প্রতিদিনের মতো কয়লা উত্তোলনের উদ্দেশ্যে তাঁরা খনির ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর খনির ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হলে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। পরে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তিনসুকিয়া অসামরিক হাসপাতালে পাঠিয়েছে লিডু থানার পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ দুটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande