মমতার একুশের সভার মঞ্চ খোলা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থার নির্দেশ পুলিশকে
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনকে কেন্দ্র করে এবার নজিরবিহীন পরিস্থিতিতে দ্বিধাবিভক্ত দল কলকাতার দু’টি স্থানে আলাদাভাবে এই কর্মসূচি পালন করে৷ এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাত পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার ব্য
মমতার একুশের সভার মঞ্চ খোলা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থার নির্দেশ পুলিশকে


কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনকে কেন্দ্র করে এবার নজিরবিহীন পরিস্থিতিতে দ্বিধাবিভক্ত দল কলকাতার দু’টি স্থানে আলাদাভাবে এই কর্মসূচি পালন করে৷ এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাত পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়

সোমবার রাতে তৃণমূলের মঞ্চে হামলার পরেই বিষয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আইন নিয়ে ছেলেখেলা করবেন না। করলে এর পর পুলিশ এবং সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।” তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাতেই মামলা করার কথা বলে মমতা জানান যে, এই মামলায় পক্ষ হতে চান তিনিও। তার পরেই মমতা বলেন, “আমাকে হাই কোর্টে ঢুকতে বিজেপির কত লুম্পেন বাধা দেয় দেখব। কার কত বুকের পাটা দেখব।”

হাইকোর্টের নির্দেশমতো সভা পালিত হয় কলকাতায় বিড়লা তারামণ্ডলের সামনে৷ সভাস্থলে মঙ্গলবার কর্মসূচি চলাকালীন পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ ওই কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে যাতে সম্পন্ন হয়, সেই কারণেই ওই নির্দেশ কলকাতা পুলিশকে দিয়েছে আদালত ৷

আদালতের নির্দেশ মেনে কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু করে মমতাপন্থী তৃণমূল৷ তাদের অভিযোগ, সোমবার রাতে মঞ্চ ভাঙচুর করা হয়৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ করে তারা৷ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কালীঘাট তৃণমূল জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায়৷

শুনানিতে তৃণমূলের তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অর্ক নাগ ৷ তিনি বলেন, ‘‘আজকে অন্তত রাত ১০টা পর্যন্ত পুলিশকে নির্দেশ দেওয়া হোক পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে, যাতে শান্তিপূর্ণ ভাবে মঞ্চ খোলার কাজ করতে পারেন কর্মীরা।’’

অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরও কোনও পদক্ষেপ করা হয়নি, এটা বলা সম্ভব নয়।’’ এর পর বিচারপতি নির্দেশ দেন, বিড়লা তারামণ্ডলের সামনে শান্তিপূর্ণ ভাবে ২১ জুলাই পালন করতে পারে কালীঘাট তৃণমূল, সেই কারণে পুলিশের যুগ্ম কমিশনারকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, পুলিশ মোতায়েন করতে হবে যাতে শান্তিপূর্ণ ভাবে ২১ জুলাই পালন করতে পারে কালীঘাট তৃণমূল। রাত ৯টার মধ্যে মঞ্চ খোলার কাজ সম্পন্ন করতে হবে সংগঠকদের। পুলিশকে নজর রাখতে হবে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ২৩ জুলাই পুলিশকে রিপোর্ট দিতে হবে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস বরাবর কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করে থাকে৷ এবার কলকাতা পুলিশ তৃণমূলকে ওই এলাকায় কর্মসূচি পালনের অনুমতি দেয়নি৷ তৃণমূলের ঋতব্রতপন্থীদের মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এই কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ৷ কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূল ভিক্টোরিয়া হাউজের সামনে এই কর্মসূচি পালন করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়৷ হাইকোর্টও কালীঘাট তৃণমূলের আবেদন খারিজ করে দেয়৷ বদলে বিড়লা তারামণ্ডলের সামনে তাদের এই কর্মসূচি পালনের অনুমতি দেয় আদালত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande