
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রতদের ‘মেয়াদ শেষের দিন’ মঙ্গলবার বেঁধে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, ২০২৯ সালই ঋতব্রত শিবিরের বিধায়কদের এক্সপায়ারি ডেট।
তার কারণও ব্যাখ্যা করেন তিনি। একইসঙ্গে, বিড়লা তারামণ্ডলের শহিদ দিবসের মঞ্চ থেকে কল্যাণবাবুর স্পষ্ট বার্তা, মমতা ছাড়া তৃণমূল হয় না। কর্মীরাই আগামী দিনে নেতা তৈরি করবে।
কল্যাণবাবু বলেন, “আজ কর্মীদের মধ্যে যে এত উন্মাদনা, বিগত ২১ জুলাইয়ে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত ভালবাসা, এত টান— এটা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে কী হতে চলেছে, তার নিদর্শন রেখে যাচ্ছে।” সোমবার রাতে ঠিক কী হয়েছিল, সেই ঘটনাও তুলে ধরেন।
সেই প্রসঙ্গে কয়েক বছর আগে সিপিএমের আমলে চম্পাইতলারবু সভার প্রসঙ্গ টেনে এনে স্মৃতিচারণ করেন। বলেন, ”গতকাল মমতাদি এখানে ছিলেন। সন্ধেবেলাতেও ছিলেন, রাত ১১টার সময়ও ছিলেন। দেখা গেল, মঞ্চ ভেঙে পড়ে রয়েছে। সেইসময় ফিরে গিয়েছি পুরনো দিনে। চম্পাইতলাতে মমতাদিকে সভা করতে দেয়নি সিপিএম। মঞ্চ ভেঙেছিল, থ্রেট দিয়েছিল। আজ আবার সেই কাজ করছে বিজেপি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত