চলন্ত ট্রেনে স্ত্রীকে ছুরি, চাঞ্চল্য বর্ধমানে
বর্ধমান, ২১ জুলাই (হি.স.): চলন্ত ট্রেনে স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ডাউন হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেসের জেনারেল কামরায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। প
চলন্ত ট্রেনে স্ত্রীকে ছুরি, চাঞ্চল্য বর্ধমানে


বর্ধমান, ২১ জুলাই (হি.স.): চলন্ত ট্রেনে স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ডাউন হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেসের জেনারেল কামরায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জলপাইগুড়ির বীরপাড়া থেকে ওই দুই যাত্রী আসছিলেন। ট্রেনের মধ্যে দু'জনের মধ্যে অশান্তি হয়। বর্ধমানে ট্রেন ঢোকার মুখে পুরুষ যাত্রীটি মহিলার পেটে ছুরি মারেন। কেন এই ঘটনা, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। উভয়ে সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। চলন্ত ট্রেনের মধ্যেই স্ত্রীকে ছুরি মারার অভিযোগে পুলিশ ওই পুরুষ যাত্রীকে আটক করেছে। আহত মহিলাকে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande