বাড়িতে আক্রমণের আশঙ্কা করে সামাজিক মাধ্যমে পোস্ট তৃণমূল নেতা কুণালের
কলকাতা, ২১ জুলাই (হি স): তাঁর বাড়িতে আক্রমণের আশঙ্কা করে সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছিলেন, “এখন গভীর রাতে বিশেষ সূত্রে আমি খবর পেলাম সকাল ৬:৪০ এর পর থেকে আমার বাড়িতে পরিকল্পিত হামলা করা হবে। আমা
বাড়িতে আক্রমণের আশঙ্কা করে সামাজিক মাধ্যমে পোস্ট তৃণমূল নেতা কুণালের


কলকাতা, ২১ জুলাই (হি স): তাঁর বাড়িতে আক্রমণের আশঙ্কা করে সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছিলেন, “এখন গভীর রাতে বিশেষ সূত্রে আমি খবর পেলাম সকাল ৬:৪০ এর পর থেকে আমার বাড়িতে পরিকল্পিত হামলা করা হবে। আমাকে কোনো অবস্থায় আজ বেরিয়ে সভায় যেতে দেওয়া হবে না। বেরোতে গেলে শারীরিক আক্রমণ করা হবে। সন্ধেয় একজনের বাড়িতে ছজনের আলোচনা এবং ফোনে আর দুজন, এই পরিকল্পনা নিয়েছে।”

এর পর মঙ্গলবার বেলার দিকে তিনি সামাজিক মাধ্যমে একাধিক ছবি যুক্ত করে লিখেছেন, “সভার কাজ শুরু হতে দেরি আছে। এখন ঘড়িতে সাড়ে এগারোটা। মমতাদির ডাকে বিড়লা তারামন্ডলের পাশে ২১ জুলাই শহিদতর্পণ। আদালতের নির্দেশ মেনে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande