
কলকাতা, ২১ জুলাই (হি.স.): সোমবার রাতে ২১ জুলাইয়ের সভা পণ্ড করতে বিজেপির গুন্ডারা বিদ্যুতের তার কেটে দিয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সূত্রেই বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ওরা তারকাটা পার্টি।” একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না-করে তাঁকে আক্রমণ করেন।
তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষা নয়, কেবল তৃণমূলের কোল খালি করা হচ্ছে। এই সূত্রেই তিনি বলেন, “মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন, মুখোশ খুলে দেব।” মমতা বলেন, “এর পর আমি জেলায় জেলায় বেরোব, আটকানোর ক্ষমতা কত আছে দেখত চাই।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত