পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬: টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত
কলকাতা, ২১ জুলাই (হি.স.): হকি ইন্ডিয়া ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৬- এর জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। হর মনপ্রীত সিং দলটিকে নেতৃত্ব দেবেন। ইংল্যান্ড, পাকিস্তান ও
পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬: টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত


কলকাতা, ২১ জুলাই (হি.স.): হকি ইন্ডিয়া ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৬- এর জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। হর মনপ্রীত সিং দলটিকে নেতৃত্ব দেবেন।

ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলসের সঙ্গে ‘ডি’ পুলে থাকা ভারত তাদের পুল পর্বের সব ম্যাচ নেদারল্যান্ডসের আমস্টেলভিনে খেলবে।

ভারত ১৫ আগস্ট ওয়েলসের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, এরপর ১৭ আগস্ট ইংল্যান্ড এবং ১৯ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।

সম্পূর্ণ স্কোয়াড:

গোলরক্ষক: মোহিত এইচএস, সুরজ কারকেরা

ডিফেন্ডার: জারমানপ্রীত সিং, হরমানপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, যুগরাজ সিং, সঞ্জয়, সুমিত, যশদীপ সিওয়াচ

মিডফিল্ডার: রাজিন্দর সিং, আদিত্য অর্জুন লালগে, হার্দিক সিং, মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, বিবেক সাগর প্রসাদ

ফরোয়ার্ড: দিলপ্রীত সিং, শীলানন্দ লাকড়া, সুখজিৎ সিং, মনদীপ সিং, অভিষেক।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande