হাইলাকান্দি পুরসভার বকেয়া ঘর ভাড়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা
হাইলাকান্দি (অসম), ২১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি পুরসভার অধীন বিভিন্ন মিউনিসিপাল মার্কেট কমপ্লেক্সে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদারগণ রুম বা দোকান ভাড়া নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, তাঁদের বকেয়া ঘর ভাড়া পরিশোধের জন্য ৩১ জুলাই চূড়
হাইলাকান্দি পুরসভার বকেয়া ঘর ভাড়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা


হাইলাকান্দি (অসম), ২১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি পুরসভার অধীন বিভিন্ন মিউনিসিপাল মার্কেট কমপ্লেক্সে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদারগণ রুম বা দোকান ভাড়া নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, তাঁদের বকেয়া ঘর ভাড়া পরিশোধের জন্য ৩১ জুলাই চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে পুরসভা কর্তৃপক্ষ।

সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদারদের জরুরি ভিত্তিতে পুরসভা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট রেন্ট কালেক্টরের কাছে বকেয়া ঘর ভাড়ার সমস্ত অর্থ অবিলম্বে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাই (২০২৬)-এর পর একটি পরিদর্শন কমিটি গঠন করে বকেয়া ঘর ভাড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিদর্শনকালে যদি কোনও দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঘর ভাড়া অনাদায়ী অবস্থায় পাওয়া যায়, তবে অসম পৌর আইন, ১৯৫৬ অনুযায়ী সংশ্লিষ্ট দোকান বা রুমের বরাদ্দ বাতিল এবং দোকান সিলগালা করা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই সময়সীমা শেষ হওয়ার আগেই দ্রুত নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বকেয়া ঘর ভাড়া পরিশোধ করে বড় ধরনের আইনি জটিলতা, অহেতুক জরিমানা এবং ব্যবসায়িক ক্ষতি থেকে মুক্ত থাকার জন্য হাইলাকান্দি পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বার্থে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande