প্রদেশ কংগ্রেসের একুশের মঞ্চে দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা
কলকাতা, ২১ জুলাই (হি.স.): মঙ্গলবার ২১শে কংগ্রেসের শহিদ স্মরণের কর্মসূচিতে দলের বহু কর্মী জমায়েতও করেন। সেখানেই দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করবাবু জানান, ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘শ্যামাপ্রসা
 প্রদেশ কংগ্রেসের একুশের মঞ্চে দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা


কলকাতা, ২১ জুলাই (হি.স.): মঙ্গলবার ২১শে কংগ্রেসের শহিদ স্মরণের কর্মসূচিতে দলের বহু কর্মী জমায়েতও করেন। সেখানেই দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

শুভঙ্করবাবু জানান, ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতার’ প্রতিবাদে টানা পথসভার আয়োজন করা হবে। ১৫ আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন মঞ্চ থেকে বিগ্রেডে সভারও ডাক দেন শুভঙ্কর সরকার। তিনি জানান, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি দিনে বিগ্রেডে সভা করবে কংগ্রেস। উপস্থিত থাকবেন খোদ রাহুল গান্ধী।

দলের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী মঞ্চে উঠতেই ‘শুভঙ্কর সরকার (প্রদেশ কংগ্রেস সভাপতি) জিন্দাবাদ স্লোগান’ তোলেন কর্মীরা। যদিও গোটা ব্যাপারটাকে সুন্দর সামাল দেন অধীর চৌধুরী। কর্মসূচির জন্য দরাজ সার্টিফিকেট দিয়েছেন শুভঙ্কর সরকারকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande