কংগ্রেসের একুশের সভায় কাঠগড়ায় অভিযুক্ত মণীশ গুপ্ত
কলকাতা, ২১ জুলাই (হি স): ১৯৯৩ সালের যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের বিচার চাইল কংগ্রেস। মঙ্গলবার শহিদ মিনারের সভাস্থলে একটি প্রতীকী কাঠগড়ায় মণীশের ছবি রাখা হয়েছে। অভিযোগ, তৎকালীন বাম সরকারের আমলে বিক
কংগ্রেসের একুশের সভায় কাঠগড়ায় অভিযুক্ত মণীশ গুপ্ত


কলকাতা, ২১ জুলাই (হি স): ১৯৯৩ সালের যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের বিচার চাইল কংগ্রেস। মঙ্গলবার শহিদ মিনারের সভাস্থলে একটি প্রতীকী কাঠগড়ায় মণীশের ছবি রাখা হয়েছে।

অভিযোগ, তৎকালীন বাম সরকারের আমলে বিক্ষোভকারীদের দিকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মণীশবাবুই। সেই মণীশ গুপ্ত তৃণমূল সরকারের আমলে মন্ত্রী ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়েছেন। কংগ্রেসের সভায় তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতার ছবিও রাখা হয়।

প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তের বিচার এবং তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক মূলত ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের যুব কংগ্রেসের মহামিছিলে পুলিশি গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় সংশ্লিষ্ট তদন্ত কমিশনের ফাইল প্রকাশ করে অভিযোগ করেছেন, ওই সময়কার স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের নির্দেশেই বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছিল। তাঁর মতে, তৎকালীন মুখ্যমন্ত্রী তথ্য গোপন করে মণীশ গুপ্তকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিনের ঘটনার প্রধান খলনায়ক মণীশ গুপ্ত। তাই তাঁর কঠোর বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande