“এত বছরেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট কেন সামনে আসেনি”, মঞ্চে প্রশ্ন ঋতব্রতর
কলকাতা, ২১ জুলাই (হি.স.): “দিদি, কেন এত বছর পার হয়ে গেলেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি?” মঙ্গলবার বিদ্রোহী তৃণমূলীদের সভামঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন ঋতব্রত বন্দ্
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ জুলাই (হি.স.): “দিদি, কেন এত বছর পার হয়ে গেলেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি?” মঙ্গলবার বিদ্রোহী তৃণমূলীদের সভামঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

দলের বিপুল পরিমাণ অর্থ তহবিলের হিসেব নিয়েও শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে ঋতব্রত বলেন, শহিদদের সঙ্গে এমন চুরি কখনও হয়নি। তাঁর দাবি, দলের টাকা হাতে এলে ২১ জুলাইয়ের প্রত্যেকটি শহিদ পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

উল্লেখ্য, ঋত-তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র ছাড়াও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই সভামঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, শিউলি সাহা, অরূপ চক্রবর্তী, জাভেদ খান, দেবাশিস কুমার, মদন মিত্র, কৃষ্ণা চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো তাবড় নেতারা। কেবল নেতারা নন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদ পরিবারের কয়েকজন সদস্যও এদিন মেয়ো রোডের মঞ্চে উপস্থিত ছিলেন। রঞ্জিত দাস, মহম্মদ খালেদ, দিলীপ দাস ও রতন মণ্ডলের স্বজনেরা ঋতব্রত শিবিরের সভায় যোগ দিয়ে শহিদ স্মরণে অংশ নেন। তারকা সংস্কৃতির বদলে প্রকৃত রাজনৈতিক কর্মী ও শহিদ পরিবারগুলোকে মর্যাদা দেওয়াই তাঁদের উদ্দেশ্য বলে এদিনের সভা থেকে জোর গলায় দাবি করেন ঋতব্রত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande