কলকাতার তিন জায়গায় ‘শহিদ সমাবেশ’, প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল
কলকাতা, ২১ জুলাই (হি স): মঙ্গলবার শহরের তিন জায়গায় তিনটি শহিদ সমাবেশ হচ্ছে। দিনের প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল। তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডের একটি লেন পুরো ভরে গিয়েছে। পাশের লেনেও অনেকে দলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। মমতা বন
কলকাতার তিন জায়গায় ‘শহিদ সমাবেশ’, প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল


কলকাতা, ২১ জুলাই (হি স): মঙ্গলবার শহরের তিন জায়গায় তিনটি শহিদ সমাবেশ হচ্ছে। দিনের প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল। তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডের একটি লেন পুরো ভরে গিয়েছে। পাশের লেনেও অনেকে দলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন তাঁরা।

মেয়ো রোডে ঋতব্রত তৃণমূলের সভায় খুব বেশি কর্মী-সমর্থকদের দেখা মেলেনি। সেখানে রাখা অধিকাংশ চেয়ারই ফাঁকা ছিল। সভামঞ্চেও আখরুজ্জামান, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া এখনও শীর্ষস্থানীয় কেউ উপস্থিত হননি।

অন্য বারের মতো সঙ্ঘবদ্ধ হয়ে নয়, স্লোগান তুলেও নয়; খানিক বিচ্ছিন্ন হয়েই তারামণ্ডলের সামনে মমতার সভায় যাচ্ছেন তৃণমূলকর্মীরা। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ আবার মেট্রোয় কালীঘাট তৃণমূলের সভায় যান। ময়দান মেট্রো স্টেশন থেকে নামতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের।

কোন তৃণমূলের সভায় যাবেন? প্রশ্ন শুনেই তাঁরা বললেন, “অবশ্যই দিদির সভায় যাব। দিদি ছাড়া অন্য কিছু বুঝি না। বিজেপির বি টিমের সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande