
কলকাতা, ২১ জুলাই (হি.স.) : রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগেই সাড়ে ৪৫০টিরও বেশি নতুন বাস রাস্তায় নামানো হবে। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, শুধু সাড়ে ৪৫০টি নয়, আগামী মার্চের মধ্যে রাজ্যের রাস্তায় মোট ১,০০০টি নতুন বাস নামানোই সরকারের লক্ষ্য।
মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে উৎসবের মরশুমে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং গণপরিবহণ ব্যবস্থার উপর চাপও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নের কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পের খরচের ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য বহন করবে। পাশাপাশি, রাজ্যের মহিলাদের জন্য বাসে ‘জিরো ভ্যালু টিকিট’ চালুর ঘোষণাও করেন তিনি। এই ব্যবস্থার ফলে মহিলা যাত্রীদের গণপরিবহণ ব্যবহারে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত