একুশের সভার জেরে কয়েকটি রাস্তায় কিছুটা ধীর গতি যানবাহনের
কলকাতা, ২১ জুলাই (হি.স.): শহিদ তর্পণে একুশে জুলাইয়ে ক্যাথিড্রাল রোডে মঙ্গলবার সভা করেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর জনসভা চলাকালীন কিছুটা চাপ পড়ে সংলগ্ন সড়কগুলির যানবাহন চলাচলে। যদিও সভা চললেও ক্যাথিড্রাল রোডে গাড়ি চলাচল বন্
একুশের সভার জেরে কয়েকটি রাস্তায় কিছুটা ধীর গতি যানবাহনের


কলকাতা, ২১ জুলাই (হি.স.): শহিদ তর্পণে একুশে জুলাইয়ে ক্যাথিড্রাল রোডে মঙ্গলবার সভা করেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর জনসভা চলাকালীন কিছুটা চাপ পড়ে সংলগ্ন সড়কগুলির যানবাহন চলাচলে। যদিও সভা চললেও ক্যাথিড্রাল রোডে গাড়ি চলাচল বন্ধ হয়নি, ধীর গতিতে চলেছে| তবে এদিন এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এ জে সি বোস রোডে কিছুটা চাপ দেখা যায় গাড়ির। সেখানে যান চলাচল কিছুটা ধীর গতির হলেও ট্রাফিকের চাকা একেবারে থমকে যায়নি। শ্লথ হলেও যানবাহন চলাচল বজায় রাখে কলকাতা ট্রাফিক পুলিশ।

এদিকে, নিউ মার্কেট এলাকায় এদিন দেখা গেল এক ভিন্ন রাজনৈতিক ছবি। একুশে জুলাই এর সভার জন্য নিউ মার্কেটের সামনে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে দেখা যায়, কংগ্রেসের সভায় আসা এবং 'ঋতব্রতপন্থী' তৃণমূলের জনসভায় আসা কর্মী-সমর্থকদের গাড়িগুলি পাশাপাশি দাঁড়িয়ে। এমনকি, রাজনৈতিক মতপার্থক্য ভুলে একই প্রাঙ্গণে গাড়ি পার্ক করে দুই শিবিরের কর্মী-সমর্থকদের একসঙ্গে খাওয়া-দাওয়া করতেও দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande