তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে ফের অস্ত্র উদ্ধার জীবনতলায়
জীবনতলা, ২১ জুলাই (হি. স.): অস্ত্র সহ জীবনতলা থানায় গ্রেফতার হওয়া অভিযুক্ত তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং মনিরুল পাইলানকে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সুবিদ আলি ঢা
তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে ফের অস্ত্র উদ্ধার জীবনতলায়


জীবনতলা, ২১ জুলাই (হি. স.): অস্ত্র সহ জীবনতলা থানায় গ্রেফতার হওয়া অভিযুক্ত তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং মনিরুল পাইলানকে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সুবিদ আলি ঢালি স্বেচ্ছায় স্বীকার করে যে, সে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র গোপন স্থানে লুকিয়ে রেখেছে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জীবনতলা থানার পুলিশ বাদলামারি গ্রামের একটি পরিত্যক্ত কুঁড়েঘরে অভিযান চালায়।

সেই অভিযানে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আইনানুগ প্রক্রিয়া মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং আগ্নেয়াস্ত্রটি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে বলে জীবনতলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার পুনরায় ঝোড়োকে আদালতে তোলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande