বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তুললেন মমতা, জবাব দিলেন শুভেন্দু
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : এখনও ডিএ কেন পেলেন না সরকারি কর্মীরা? একুশের সভা থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো সমাধান করে দিয়ে এসেছিলাম।” আজ এই ডি
শুভেন্দু অধিকারী (ফা|ইল ফটো)


কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : এখনও ডিএ কেন পেলেন না সরকারি কর্মীরা? একুশের সভা থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো সমাধান করে দিয়ে এসেছিলাম।” আজ এই ডিএ নিয়েই সবটা উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, আগামী দিনে পুরো বকেয়া মহার্ঘ্য ভাতা পেয়ে যাবেন সরকারি কর্মী।

শুভেন্দু অধিকারী পূর্বতন অভিজ্ঞতা প্রথমে ভাগ করেন। বলেন, “২০১৫ সালে অভিরূপ সরকারের কমিটি হয়। আমি ২০১৬-তে মন্ত্রী হই। ২০১৯-এ সেই সময় মুখ্যমন্ত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলাম বেতন কমিশনের টাকার বিষয়ে। উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলছেন কমিশনের রিপোর্ট তৈরি নেই। আমি তখন জানাই, অর্থমন্ত্রী ভুল কথা বলছেন। কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন। তৎকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন আমার সামনেই। তখন কমিশনার বলেন, অর্থমন্ত্রী বলেছেন রিপোর্ট জমা দিতে না, টাকা নেই। আমি বললাম, এটা দিয়ে দিন।”

শুভেন্দুবাবু আজ আশ্বাস দিয়ে বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বকেয়ার ব্যবধান ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সামাজিক মাধ্যমে ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে সমতা এনে দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande