
কলকাতা, ২১ জুলাই (হি.স.): বছর ৩৭-এর এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর মোড়ের কাছে একটি হোটেল থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম রীনা রাম (৩৭)। তিনি পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা। সোমবার রাতে ওই হোটেলে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রাম থানায় রীনার পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছে তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে অশান্তির কারণে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ