আরামবাগে কংগ্রেসের গাড়ি আটক, ধর্মতলা যাওয়ার পথে বাধার অভিযোগ
আরামবাগ , ২১ জুলাই (হি.স.): কলকাতার শহিদ মিনারে কংগ্রেস নেতাকর্মীদের দলীয় সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘুরিয়ে দেওয়া হল তাদের গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যা
ধর্মতলা যাওয়ার পথে আরামবাগে ঘুরিয়ে দেওয়া হল কংগ্রেসের গাড়ি


আরামবাগ , ২১ জুলাই (হি.স.): কলকাতার শহিদ মিনারে কংগ্রেস নেতাকর্মীদের দলীয় সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘুরিয়ে দেওয়া হল তাদের গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায়।

জানা গেছে, কোতুলপুর ব্লক থেকে একটি গাড়িতে করে দলীয় সভায় যাচ্ছিলেন কোতুলপুর ব্লক কংগ্রেস সভাপতি উদয় সামন্ত সহ দলের অন্যান্যরা। ওই গাড়ির সামনে ছিল জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা। আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় তা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগের জেরে গাড়িটি সেখানে থামানো হয় এবং পরে ফিরে যেতে হয়।

বিজেপি কর্মীদের অভিযোগ, কংগ্রেসের দলীয় পতাকা বেঁধে তৃণমূল নেতাকর্মীরা কলকাতার সভায় যাচ্ছিলেন। তাঁদের দাবি, ওই কারণেই গাড়িটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁরা অতীতের শাসনকাল নিয়ে বিভিন্ন অভিযোগও তোলেন।

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁরা কংগ্রেসের প্রতিনিধি হিসেবেই দলীয় সভায় যোগ দিতে কলকাতায় যাচ্ছিলেন। তাঁদের বক্তব্য, যেহেতু তাঁরা দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতায় নেই, তাই বিজেপির তোলা অভিযোগের কোনও ভিত্তি নেই।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande