
হুগলি , ২১ জুলাই (হি.স.): একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক হন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা হুগলি–শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মজুমদার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়ো সিবিআই পরিচয় দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়গতকাল রাত্রিতে হাবরা থানা থেকে । ওই ব্যক্তিকে সনাক্তকরণ প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শহীদ দিবসের সমাবেশে অসিত মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক কলকাতায় যাচ্ছিলেন। সেই কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আটক করা হয়েছে। দলের দাবি, বিজেপি এই জনসমাগমে ভয় পেয়েই পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ করিয়েছে।
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, সবই কপালের দোষ।
তবে তৃণমূলের রাজনৈতিক অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA