(আপডেট) গলসিতে ট্রেলারের ধাক্কায় দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা
পূর্ব বর্ধমান, ২২ জুলাই (হি. স.): পূর্ব বর্ধমানের গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কে বড়সড় সড়ক দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডুর গাড়ি। বুধবার বর্ধমান থেকে বাঁকুড়ার উদ্দেশে যাওয়ার সময় গলসির সারুল মোড় এলাকায় এই
দুর্ঘটনা


পূর্ব বর্ধমান, ২২ জুলাই (হি. স.): পূর্ব বর্ধমানের গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কে বড়সড় সড়ক দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডুর গাড়ি। বুধবার বর্ধমান থেকে বাঁকুড়ার উদ্দেশে যাওয়ার সময় গলসির সারুল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পান মালতি টুডু।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলার এবং একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে সংঘটিত পরিস্থিতির জেরে মন্ত্রীর স্ত্রীর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইঞ্জিন ভ্যানটি হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসায় ট্রেলারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। পুলিশ গাড়ি থেকে মালতি টুডু এবং তাঁর চালককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে, চালকের ডান হাতে আঘাত লেগেছে। তবে মালতি টুডুর বড় ধরনের কোনও চোট লাগেনি এবং তিনি আপাতত শারীরিকভাবে সুস্থ রয়েছেন।ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গলসি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande