পার্ক স্ট্রিটে রাস্তা জুড়ে দোকানদারি নিয়ে সতর্ক করলেন পুরমন্ত্রী
কলকাতা, ২২ জুলাই (হি.স.): ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করেন, ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দ
পার্ক স্ট্রিটে রাস্তা জুড়ে দোকানদারি নিয়ে সতর্ক করলেন পুরমন্ত্রী


কলকাতা, ২২ জুলাই (হি.স.): ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করেন, ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দোকান যেন ভাঙা না হয়।

হকারদের সতর্ক করেন, ২৪ ঘণ্টার মধ্যে তারা যেন তা ঠিক করে নেন। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফুটপাতের একাংশে বসার আপাতত অনুমতি দিয়েছেন। উচ্ছেদ করতে নিষেধ করেছেন। হকারদের উদ্দেশ্যে পুরমন্ত্রী বলেন, মানুষদের কথাও ভাবা উচিত। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। এমনটা চলতে পারে না। ফুটপাত মানুষের জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande