
মাদুরাই, ২২ জুলাই (হি.স.): নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা প্রতিবাদের মধ্যেই তামিলনাড়ুর মাদুরাই জেলার শোলাভানদান রেলস্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হিন্দিতে লেখা নাম কালো করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
অভিযোগ, রেলস্টেশনের সাইনবোর্ডে থাকা হিন্দি নামগুলির উপর কালো রং লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি, স্টেশনের দেওয়ালে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে একাধিক স্লোগানও লিখে দেওয়া হয়।
ঘটনার পর রেল কর্তৃপক্ষ স্টেশন চত্বর থেকে ওই স্লোগানগুলি মুছে ফেলার কাজ শুরু করেছে। একইসঙ্গে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নফাঁসের অভিযোগ এবং পরীক্ষাব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলার মধ্যেই এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য