৭ মাস বন্ধ, ২৫ জুলাই খুলছে বালির মহাদেও জুট মিল
কলকাতা, ২২ জুলাই (হি. স.) : কাজে ফিরবেন ৮৫০ শ্রমিক। প্রায় সাত মাস ধরে চলছে অচলাবস্থা। শেষপর্যন্ত দফায় দফায় বুধবার নব মহাকরণের বৈঠকে আলাপ ও আলোচনার মাধ্যমে অবসান ঘটল। আগামী ২৫ জুলাই থেকে হাওড়া জেলার বালি''তে রয়েছে। মহাদেও জুট অ্যান্ড ইন্ডাস্ট্র
নব মহাকরণে মন্ত্রীর নেতবই


কলকাতা, ২২ জুলাই (হি. স.) : কাজে ফিরবেন ৮৫০ শ্রমিক। প্রায় সাত মাস ধরে চলছে অচলাবস্থা। শেষপর্যন্ত দফায় দফায় বুধবার নব মহাকরণের বৈঠকে আলাপ ও আলোচনার মাধ্যমে অবসান ঘটল। আগামী ২৫ জুলাই থেকে হাওড়া জেলার বালি'তে রয়েছে। মহাদেও জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে মিলটি বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়ে প্রায় ৮৫০ জন শ্রমিক ও তাঁদের পরিবার। বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে রাজ্যের শ্রম দফতরের উদ্যোগে মিলের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায়। মিলে কর্মরত তিনটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

প্রসঙ্গতঃ দীর্ঘ আলোচনার পর সব পক্ষের সম্মতিতে আগামী ২৫ জুলাই থেকে মিল চালুর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন স্বাভাবিক করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে শ্রম দফতর সূত্রের খবর। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে শ্রমিক মহলে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। মিল খোলার সিদ্ধান্তে সরাসরি উপকৃতের তালিকায় - ৮৫০ জন শ্রমিক। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে অভিমত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande