কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অন্যতম কর্তার পদত্যাগ
কলকাতা, ২২ জুলাই (হি স): পদত্যাগ করলেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ণ। বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তাঁকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। বুধবার তিনি সামাজিক
তারিক চয়ণ


কলকাতা, ২২ জুলাই (হি স): পদত্যাগ করলেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ণ। বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তাঁকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল।

বুধবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম। দেড় বছর শহরটিতে সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।”

তবে কে তাঁর স্থলাভিসিক্ত হবেন, সেই বিষয়ে অবশ্য এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande