দেড়গাঁও থেকে কপ্টারে উজানের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
দেড়গাঁও (অসম), ২২ জুলাই (হি.স.) : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যে আজ বুধবার গোলাঘাট জেলার দেড়গাঁও থেকে হেলিকপ্টারে রওয়ানা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। জানা গেছে, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী দেরগাঁও-এ লাচিত বড়
দেড়গাঁও থেকে কপ্টারে উজানের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী


দেড়গাঁও (অসম), ২২ জুলাই (হি.স.) : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যে আজ বুধবার গোলাঘাট জেলার দেড়গাঁও থেকে হেলিকপ্টারে রওয়ানা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

জানা গেছে, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী দেরগাঁও-এ লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে অবস্থান করেছেন। আজ বুধবার সকালে পুলিশ অ্যাকাডেমির অতিথিশালা থেকে হেলিকপ্টারযোগে তিনি চড়াইদেও, শিবসাগর এবং টিয়কের বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শনের উদ্দেশে যাত্রা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেশব মহন্ত বলেন, এ মুহূর্তে রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি এলাকায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং নিয়ন্ত্রণের বাইরে। তিনি জানান, বন্যা মোকাবিলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে। দুর্গত মানুষদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে সরকার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande