রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বারুইপুরে কংগ্রেসের মোমবাতি মিছিল
বারুইপুর, ২২ জুলাই (হি. স.): দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বারুইপুরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। বারুইপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে দলীয় নেতা-কর্ম
রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বারুইপুরে কংগ্রেসের মোমবাতি মিছিল


বারুইপুর, ২২ জুলাই (হি. স.): দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বারুইপুরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। বারুইপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন বারুইপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বারুইপুর থানার সামনে গিয়ে শেষ হয়। হাতে মোমবাতি নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন। মিছিল ঘিরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও নজরদারি চালায়।

দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে বলেও তিনি জানান।

কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষার বার্তা দিতেই এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande