‘কাটমানি কালচার’! বিজেপি বিধায়কের নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগ, এফআইআরের নির্দেশ দুর্গাপুর পশ্চিমের বিধায়কের
দুর্গাপুর, ২২ জুলাই (হি. স.) : ‘কাটমানি কালচার’! বিজেপি বিধায়ক-মন্ত্রীদের নাম ভাঙিয়ে কাটমানি আদায়ের চেষ্টা করছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা—এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। বুধবার এমন অভিযোগ সামনে আসতেই কড়া হুঁশিয়ারি দিলেন দ
‘কাটমানি কালচার’! বিজেপি বিধায়কের নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগ, এফআইআরের নির্দেশ দুর্গাপুর পশ্চিমের বিধায়কের


দুর্গাপুর, ২২ জুলাই (হি. স.) : ‘কাটমানি কালচার’! বিজেপি বিধায়ক-মন্ত্রীদের নাম ভাঙিয়ে কাটমানি আদায়ের চেষ্টা করছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা—এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। বুধবার এমন অভিযোগ সামনে আসতেই কড়া হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

জানা গিয়েছে, বুধবার দুর্গাপুরের নতুন পল্লিতে পরিদর্শনে যান বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এলাকার জনপরিষেবামূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখার সময়ই স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ জানান, তাঁর নাম ভাঙিয়ে তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কেউ বাড়ি বা জমি বিক্রি করলে তাঁদের কাছেও বিধায়কের নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। এই অভিযোগ কানে আসতেই কড়া বার্তা দেন বিধায়ক।

লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “আমার নামে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে এফআইআর করুন। নাম ব্যবহার করে কেউ যদি কোনও ধরনের টাকা দাবি করে বা কাটমানি নেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষ যেন কোনওভাবেই তাতে প্রভাবিত না হন।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ধরনের বেশ কিছু অভিযোগ তাঁর কাছে এসেছে। অভিযোগের ভিত্তিতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

একইসঙ্গে অবৈধ নির্মাণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। তাঁর নাম ভাঙিয়ে কেউ বেআইনি আর্থিক লেনদেন বা কাটমানি আদায়ের চেষ্টা করলে এফআইআরের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande