ঘুড়ি ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু বালকের, শোকে স্তব্ধ মগরাহাট
দক্ষিণ ২৪ পরগনা, ২২ জুলাই (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ঘুড়ি ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ৯ বছরের এক বালকের। সে মগরাহাট থানার দক্ষিণ কাশি কাটিকাটপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার স্থানী
পুকুরে ডুবে মৃত্যু


দক্ষিণ ২৪ পরগনা, ২২ জুলাই (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ঘুড়ি ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ৯ বছরের এক বালকের। সে মগরাহাট থানার দক্ষিণ কাশি কাটিকাটপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মগরাহাট বিডিও অফিস সংলগ্ন মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল ওই বালক। সেই সময় একটি কাটা ঘুড়ি পাশের পুকুরের দিকে উড়ে গেলে সেটি ধরতে গিয়ে সে জলে নামে বলে প্রাথমিক অনুমান। এরপর দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা খোঁজ নিতে শুরু করে। পরে কয়েকজন যুবক পুকুরে তল্লাশি চালিয়ে ওই বালককে উদ্ধার করে। দ্রুত মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর মাঠ সংলগ্ন জলাশয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande