
কলকাতা, ২২ জুলাই (হি.স.): তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে হবে, বুধবার তেমনই খবর মিলেছে ইডি সূত্রে| বর্তমানে কালীঘাট তৃণমূল-এর কোষাধ্যক্ষ শুভাশিস|
কালীঘাট-তৃণমূলের দাবি, গোটা বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের হিসেব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। এই তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে কোর্ট গত সোমবার শুনানিতে জানিয়ে দেয়, ইডির ফ্রিজ করা তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে এই মুহূর্তে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, তারপরেই কালীঘাট তৃণমূল-এর বর্তমান কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ